,

বরগুনায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত

হাফিজুর রহমান, বরগুনাঃ

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে বরগুনায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।

র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনীর মাধ্যমে দিবসটি পালন করা হয়।

ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে র‌্যালী শেষে বরগুনা শিল্প কলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এ জেড এম সালেহ ফারুক, বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, জেলা জামায়েতের নায়েবে আমির আজহারুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সহ সভাপতি রেজাউল ইসলাম টিটু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগন। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতিকুল ইসলাম।

আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225