সংবাদ প্রকাশের পর একাডেমিক সুপারভাইজারের বদলি আদেশ

আবুল হাসান, বরগুনাঃ বিপ্লবী জনতা পত্রিকায় সংবাদ প্রকাশের পরে অবশেষে বদলি করা হয়েছে বরগুনার তালতলী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুকে। বিপ্লবী জনতা এবং বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশের ১ মাসের মধ্যে তাকে তালতলী উপজেলা থেকে ভোলা সদর উপজেলায় বদলি করা হয়।

গৌতম চন্দ্র বসু বরগুনার তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ২০১৫ সালে এসে আওয়ামী ক্ষমতাবলে তালতলী উপজেলাকে ধান্দাবাজির আস্তানায় পরিনত করে। তিনি যোগদানের পর থেকে তালতলীতে কখনও স্থায়ী শিক্ষা কর্মকর্তা আসেনি এবং যারা এসেছে তার ষড়যন্ত্রের জালে আটকা পড়ে বদলি হয়েছে। “আওয়ামী দাপটে একই কর্মস্থলে ১ জুগের সাম্রাজ্য একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হলে ২২ সেপ্টেম্বর সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের যুগ্ন প্রোগ্রাম পরিচালক মো. আমিনুল ইসলাম ও সহকারী পরিচালক (প্রশাসন) শাহনাজ আহমেদ এ্যানি স্বাক্ষরিত অফিস আদেশে তাকে ভোলা সদর উপজেলায় বদলি করা হয়।

আবুল হাসান
বরগুনা /০১৬১১৮৯৯৪৩৪

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225