
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারী ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে রোববার সকালে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় জেলা জামায়াতে ইসলামী’র শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
নেতারা বলেন, দেশের স্বার্থে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন অত্যন্ত জরুরী। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে গণভোটের মাধ্যমে এই সনদকে বাস্তব রূপ দিতে হবে। স্মারকলিপিতে তারা ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।






