,

এমপি ভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবির সমর্থনে শহীদ মিনারে রাজনৈতিক নেতৃবৃন্দ

জহিরুল হক, ঢাকা:
এমপি ভুক্ত শিক্ষকদের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে সমর্থন জানিয়ে প্রেসক্লাবে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

১৩ অক্টোবর (সোমবার) দুপুরের পর থেকে শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ।

বক্তারা ১২ অক্টোবর (রবিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচিতে পুলিশী হামলার প্রতিবাদ জানান এবং সরকারকে অবিলম্বে শিক্ষকদের এই ন্যায্য দাবি মেনে নিয়ে গেজেট প্রকাশ করে শিক্ষকদের ক্লাসে ফেরানোর অনুরোধ জানান। অন্যথায় তারা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সকল রকম আন্দোলনে সাথে থাকবেন বলে আশ্বাস প্রদান করেন।

এছাড়া ১২ অক্টোবর (রবিবার) বিকেলে শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও জ্যেষ্ঠ মুখ্য আহবায়ক সামান্তা শারমিন।

১৩ অক্টোবর (সোমবার) সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে কর্মবিরতি। শিক্ষকদের এই কর্মবিরতির ফলে সারাদেশে স্কুল,কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষাসহ সকল ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।

একই সাথে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে তাদের লাগাতার অবস্থান কর্মসূচি। দাবি আদায়ে শহীদ মিনারে নির্ঘুম রাত কাটিয়েছে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা।

জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী সাংবাদিকদের বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া মানে ২০% ই দিতে হবে এক টাকা কম হলেও তারা মানবেন না। মেডিকেল ভাতা ১৫০০ টাকা মানে ১৫০০ টাকাই হবে ১৪৯৯ টাকা হলেও শহীদ মিনার ছেড়ে শিক্ষকগণ বাড়ি ফিরে যাবে না।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225