এমএইচ কিসলু
বরগুনায় জেলা গোয়েন্দা পুলিশের চেক পোস্ট চলাকালে ৫০৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। ইয়াবার চালানটি কক্সবাজার থেকে বহন করে নিয়ে আসছিলেন মাদক কারবারি জাহাঙ্গীর। তিনি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পদ্মা গ্রামের মোকসেদ আলী হাওলাদারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মাদক অভিযানের জেলার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে চেক পোস্ট বসানো হয়। ডিবি কার্যালয়ের উপপরিদর্শক বিকাশ কর্মকার, উপপরিদর্শক আবুল কালামসহ অন্যরা জেলার প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে মাদক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। রাত সাড়ে ১২টার সময় সড়কের পাশে শংকর মালির পানের দোকানের সামনে জাহাঙ্গীর নামক এক ব্যক্তির গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞেসাবাদ করি। এক পর্যায়ে তার সঙ্গে থাকা একটি প্যাকেটের ভেতর থেকে ইয়াবা বের করে দেয়। স্হানীয় লোকজনের উপস্থিতিতে ইয়াবা জব্দ করে বেতাগী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি মো. একরাম হোসেন বলেন, জেলার ডিবির চেকপোস্ট চলাকালে ৫০৯ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর নামক একজনকে আটক করা হয়েছে। আটক হওয়া মাদক কারবারি জিজ্ঞেসাবাদে জানায়, কক্সবাজার থেকে ইয়াবা কিনে বরগুনায় নিয়ে যাচ্ছিল। আটক ব্যক্তির বিরুদ্ধে বেতাগী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।







