,

বরগুনায় প্রথমবারের মতো বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও মুখের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

আরিফ হোসেন, বরগুনা:

বরগুনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বিনামূল্যে ডেন্টাল চেকআপ ও দাঁত এবং মুখের স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি।

শনিবার (২৬ অক্টোবর ২০২৫) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয় বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে।

উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ার বরগুনা এবং উপকূল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালট্যান্ট সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা বিনামূল্যে বিশেষজ্ঞ বিডিএস ডাক্তারদের মাধ্যমে দাঁতের পরীক্ষা, মৌখিক স্বাস্থ্য পরামর্শ ও মুখগহ্বরের সঠিক যত্ন বিষয়ে সচেতনতা নির্দেশনা গ্রহণ করেন।

উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের বিশেষজ্ঞ ওরাল সার্জন ডা. রুকাইয়া ইসরাত রানি বলেন, “সঠিক মুখগহ্বর পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে দাঁতের সমস্যা চিহ্নিত করা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও জানান, বরগুনা জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই কর্মসূচি চালু থাকবে।

অনুষ্ঠানে চিকিৎসা সেবা প্রদান করেন, ডা. রুকাইয়া ইসরাত রানি, বিডিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), পিজিটি (কনজারভেটিভ ও এন্ডোডন্টিক ডেন্টিস্ট্রি), এইচএমও, শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল। ডা. তাসনুভা তাবাসসুম, বিডিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা। ডা. আজহারুল ইসলাম, বিডিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল। ডা. ফারুক হোসেন, বিডিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল। ডা. ফাহাদ খান, এমবিবিএস, পিজিটি (সিএমইউ)। ডা. আসাদুল্লাহ রহমান আসাদ, বিডিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল। ডা. আসলাম হোসেন, বিডিএস (ঢাকা বিশ্ববিদ্যালয়), শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল, বরিশাল।

কর্মসূচির আয়োজকরা জানান, বরগুনাকে দাঁত ও মুখের স্বাস্থ্যসচেতনতার একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225