,

পরিবেশবান্ধব উদ্যোগে যুবদল: বরগুনায় প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত

রাকিবুল ইসলাম রাজন, বরগুনা:

বরগুনায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বরগুনা পৌর যুবদলের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরগুনা জেলা শাখার সভাপতি জাহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপন। পৌর যুবদলের আহবায়ক ওয়াহিদুজ্জামান ওয়াসিম রেজা ও পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক (সাধারণ সম্পাদক পদমর্যাদা) এ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বরগুনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক (সাধারণ সম্পাদক পদমর্যাদা) এ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগ বলেন, গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিলো। এ উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় আজ দুপুরে বরগুনা পৌর যুবদলের উদ্যোগে উপজেলা পুকুরে মাছ অবমুক্ত করা হয়। এছাড়াও আমাদের আরো কর্মসূচি রয়েছে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা জাতীয়তাবাদী যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে আমরা মাছের পোনা অবমুক্ত করি। একই কর্মসূচির অংশ হিসেবে বিকেলে বৃক্ষরোপণ করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরগুনা জেলা শাখার সভাপতি জাহিদ হোসেন মোল্লা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে জেলা যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবে। দল যাকেই নমিনেশন দিবে, যুবদল সব সময় তার পাশে থেকে বিজয় নিশ্চিত করবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225