তালতলীতে ইঁদুর মারার ফাঁদে কেড়ে নিল শিশুর প্রান

এমএইচ কিসলু
বরগুনার তালতলীতে বৈদ্যুতিক ইঁদুর দমন ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামে এক শিশু মারা গেছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বড়ভাইজোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া এলাকায় সকালে ইমরান তার মায়ের সঙ্গে ধান ক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় স্থানীয় আবু সালেহ ইঁদুর দমনের উদ্দেশ্যে মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধান ক্ষেতে বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পেতে রাখেন। ধান ক্ষেতে ওই ফাঁদের কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেওয়া ছিল না। ইমরান সেই ফাঁদে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, কৃষি ক্ষেতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা মারাত্মক অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এমন দুর্ঘটনা রোধ সম্ভব নয়। ঘটনার পর অভিযুক্ত আবু সালেহ পলাতক রয়েছে।

রিপা বেগম বলেন, আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল। সেই ফাঁদে জড়িয়ে আমার ছেলেটা চোখের সামনে মারা গেল।

তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, মসজিদের বিদ্যুতের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225