,

মালদ্বীপে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়।

গত ৩০ অক্টোবর (বুধবার) রাতে রাজধানী মালেতে অবস্থিত তান্দুরী রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মালদ্বীপ যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক, ব্যবসায়ী আব্দুল মান্নান এবং সভাপতিত্ব করেন প্রস্তাবিত সভাপতি, ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং শেষে সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ যুবদলের নেতা হাজী মো. আল-আমিন, মোঃ জাহিদুল ইসলাম, আবু জাহের মোল্লা, মোঃ হাসান শেখ, মোঃ কাইয়ুম শিকদার। এছাড়া স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মোঃ মাসুম মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, এবং যুবদল নেতা মোহাম্মদ আশিকুর রহমান ও এম আর ইউসুফ মাহমুদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে যুবদল সব সময় গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও বিএনপির নেতৃত্বে দেশের সংকটকালীন যেকোনো মুহূর্তে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225