বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ

হাফিজুর রহমান, বরগুনা:
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভিডাব্লিউবি উপকার ভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ১০ নভেম্বর রোজ সোমবার ২০২৫ ইংরেজি তারিখে পরীরখাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে চাল বিতরণ করা হয়েছে। ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের সর্বমোট নিবন্ধিত ভিডাব্লিউবি উপকারভোগীদের সংখ্যা ৩৫৭জন। আজ ৩৫৭ কে ৬০ কেজি করে ২ মাসের মোট ২১টন ৪২০ কেজি চাল বিতরন করা হয়েছে। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, সকল ইউপি সদস্যরা, ট্যাগ অফিসার এবং মিডিয়া কর্মীরা। জনপ্রতি প্রত্যেক কে ৬০ কেজি করে ২ মাসের চাল বিতরণ করা হয়েছে।

চাল গ্রহণকালে ভিডব্লিউবি উপকার ভোগিরা বলেন, আমাদেরকে সুষ্ঠুভাবে চাল দেওয়া হচ্ছে। সঠিকভাবে মেপে পরিমাণ মতো চাল দেওয়া হচ্ছে। আমরা জন প্রতিটি জেলে ৬০ কেজি করে ২ মাসের চাল পেয়েছি।

চাল বিতরণকালে ০৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোলায়মান কবির ইউনুস বলেন, আমরা কোন প্রকার অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে চাল বিতরণ করতেছি। প্রতি জনকে ৬০ কেজি করে ২ মাসের চাল দিয়েছি।

চাল বিতরণ কালে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইলিয়াস খান বলেন, আমরা সুষ্ঠু ভাবে ট্যাগ অফিসারের উপস্থিতিতে পরিমাপ করে প্রতিজনকে ৬০ কেজি করে দুই মাসের চাল বিতরণ করেছি।

চাল বিতরণ কালে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান বলেন, আমরা সঠিকভাবে মেপে চাল বিতরণ করতেছি। জনপ্রতি ৬০ কেজি করে ২ মাসরর চাল বিতরণ করা হয়েছে।আজকে সর্বমোট ৩৫৭ জন জেলেকে ২১ টন ৪২০ কেজি চাল বিতরন করা হয়েছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225