,

বরগুনায় সড়কে টায়ার জ্বালিয়ে আগুন জয় বাংলার শ্লোগান

বিশেষ প্রতিবেদন
টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। ৫৯ সেকেন্ডের ওই ভিডিওতে বরগুনা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে শ্লোগান দিতে দেখা যায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত পৌনে ১২ টার দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পরে।

ভিডিওতে দেখা যায়, বরগুনার একটি সড়কে বেশ কয়েকটি টায়ার জ্বালিয়ে শ্লোগান দিচ্ছে ৭/৮ জন যুবক। তবে যুবকরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। এমন শ্লোগান দিতে শোনা যাচ্ছে। কোন সড়কে আগুন জ্বালিয়েছে তার খোঁজ পাওয়া যায়নি।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো, ইয়াকুব হোসাইন বলেন, আমরা শুনেছি কয়েকজন যুবক একটি সড়কে টায়ার জ্বালিয়ে বৃহস্পতিবার গভীর রাতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ অনুসন্ধান করতেছে। এ ছাড়া বৃহস্পতিবার গভীর রাতে আমতলী ফেরীঘাটে একটিরট্রাকে একদল সন্ত্রাসী আগুন ধরিয়ে দেয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225