নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের নব গঠিত কমিটির উদ্যোগে আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে নেতৃবৃন্দ শহীদ জিয়ার অবদান স্মরণ করেন এবং তাঁর আদর্শে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক লায়ন মোঃ সোলেমান তালুকদার। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোঃ ইমন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ গাজী খান, ঢাকা মহানগরের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, সিনিয়র সহ-সভাপতি তসলিম হোসেন পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান খান, সহ-সভাপতি মোঃ মোরশেদ, সহ-সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক জসীম ফকির, সহ-সাধারণ সম্পাদক মোঃ কালাম হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং জাতীয় চেতনার পুনর্জাগরণের প্রতীক। তাঁরা আরও জানান, নব গঠিত কমিটি ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী করতে এবং নাগরিক অধিকারের পক্ষে কাজ চালিয়ে যাবে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে উপস্থিত সকল নেতৃবৃন্দ শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।






