পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বিইউপিএফ এর সহ-সভাপতি নির্বাচিত

রঞ্জন লোদ রাজু:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী। এ উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান মো. গোলাম ফারুক মজনুসহ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সহ-সভাপতি গফুর উদ্দিন চৌধুরী বলেন, বিইউপিএফ আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সম্মানের পাশাপাশি দেশের তৃণমূল প্রশাসনের সেবাকে আরও গতিশীল করার নতুন সুযোগ। সকলের সহযোগিতা নিয়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও স্বচ্ছ ও জনবান্ধবভাবে পরিচালনার চেষ্টা অব্যাহত থাকবে।

শুভেচ্ছা জানাতে এসে মো. গোলাম ফারুক মজনু বলেন, গফুর উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে স্থানীয় সরকারের সেবা দিয়ে আসছেন। বিইউপিএফের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে তার নির্বাচন নিঃসন্দেহে তৃণমূলের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্ব ইউনিয়ন পরিষদের উন্নয়ন ও স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।

অভিনন্দন জানাতে আসা নেতৃবৃন্দ নতুন দায়িত্ব পালনে তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে তিনি জাতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদগুলোর স্বার্থরক্ষা ও উন্নয়ন কার্যক্রমে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা স্থানীয় সরকারের উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225