
হাফিজুর রহমান, বরগুনাঃ
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভিডব্লিউবি উপকার ভোগিদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর রোজ রবিবার ২০২৫ ইংরেজি তারিখে পরীরখাল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বসে এ চাল বিতরণ করা হয়েছে। অত্র ইউনিয়নের সর্বমোট নিবন্ধিত ভিডাব্লিউবি উপকারভোগীদের সংখ্যা ৩৫৭ জন। উক্ত ৩৫৭ জন উপকারভোগীর প্রত্যেককে ৬০ কেজি করে ২ মাসের মোট ২১টন ৪২০ কেজি চাল বিতরন করা হয়েছে। চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, সকল ইউপি সদস্যরা এবং মিডিয়া কর্মীরা।
চাল গ্রহণ কালে ভিডব্লিউবি উপকার ভোগিরা বলেন, আমাদেরকে সুষ্ঠুভাবে চাল দেওয়া হচ্ছে। সঠিকভাবে মেপে পরিমাণ মতো চাল দেওয়া হচ্ছে। আমরা জন প্রতিটি ৬০ কেজি করে ২ মাসের চাল পেয়েছি। আমাদের কাছ থেকে কোন প্রকারের টাকা পয়সা নেওয়া হয়নি।
চাল বিতরণ কাল ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সোলাইমান কবির ইউনুস বলেন, আমরা কোন প্রকার অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে চাল বিতরণ করতেছি। সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসের চাল বিতরণ করা হচ্ছে। জনপ্রতি ৬০ কেজি করে চাল দিচ্ছি।
চাল বিতরণ কালে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির বলেন, আমরা সঠিকভাবে মেপে চাল বিতরণ করতেছি।সেপ্টেম্বর-অক্টোবর দুই মাসের জনপ্রতি ৬০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছ। আজকে সর্বমোট ৩৫৭ জন ভিডাব্লিউবি উপকারভোগীদের ২১ টন ৪২০ কেজি চাল বিতরন করা হচ্ছে।






