,

বরগুনায় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ

ইসহাক জুয়েল:
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পরীরখাল গ্রামের নজরুল শিকদার, সোবাহান শিকদার ও খোকন শিকদার নামে চাঁদা চাওয়ার অভিযোগ উঠেছে।

পরীরখাল বাজারের ইট, বালু, রড, সিমেন্ট, পেট্রোল, মবিল ও ডিজেল ব্যবসায়ী মেসার্স প্রিন্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ সাদ্দাম হোসেন এমন অভিযোগ করেছেন।

অভিযোগে সাদ্দাম হোসেন বলেন, আমি জাহাজে করে বালু কিনে নিয়ে আসি সেই বালু পরীরখালের গোড়ায় নদীর পাড়ে এনে রাখি। পরবর্তীতে টাফি এবং টমটম যোগে বালু এনে আমলকিতলা ষ্ট্যান্ডে রাখি। দীর্ঘদিন ধরে আমাকে চাঁদার জন্য বিভিন্নভাবে প্রেশার দেওয়া হচ্ছে।চাঁদাবাজরা দাবি করে তাদেরকে প্রতি স্কয়ার ফুট বালুতে এক টাকা করে চাঁদা দিতে হবে। আমি চাঁদা দিতে অস্বীকার জানালে বিভিন্ন সময় আমাকে হুমকি দিয়ে থাকে এবং আমার গাড়ি আটকে রাখে। ২৫ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবারে বালুসহ আমার একটি গাড়ি আটকায়। পরবর্তীতে আমি ৯৯৯ ফোন করে পুলিশের সহায়তা নিয়ে গাড়িটি উদ্ধার করি। তারা নিজ ক্ষমতা বলে সরকারি রাস্তার মাঝখানে গাছ বসিয়ে রাস্তায় চলাচল বন্ধ করে দেয়। এতে এলাকার অনেক লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ি চলাচলে ব্যাহত হচ্ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যাতে এই চাঁদাবাদের কে নির্মূল করে এলাকার মানুষের শান্তি এবং ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে তার জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। আজকে আমি চাঁদাবাজদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি অভিযোগ দাখিল করেছি।

অভিযুক্ত চাঁদাবাজ নজরুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225