
আব্দুল ওয়াসী মতিন:
দেশের এই ক্রান্তিলগ্নে ভালো নেতৃত্ব পেলে বরগুনা বাঁচবে, দেশ বাঁচবে এমন মন্তব্য করেন বরগুনা-২ আসনের বিএনপি মনে হতো সংসদ সদস্য প্রার্থী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম মনি। বরগুনা সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন।
শুক্রবার ৩০ জানুয়ারি রাত ৯টায় আরডিএফ টাওয়ারের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নুরুল ইসলাম মনি বলেন, গণমাধ্যম একটি দেশের গণতন্ত্রের মূল স্তম্ভ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আমি যদি সমাজের ভালো কাজ করি তাহলে আপনারা সেটি আপনারা আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন, আর যদি আমি খারাপ কাজ করি তাহলেও সেটা আপনারা তুলে ধরবেন।
এ সময় বরগুনা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জেলার সামগ্রিক উন্নয়ন, সাংবাদিকদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা তাদের মতামত প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।






