বরগুনায় ইউপি সদস্য কর্তৃক চলাচলের সরকারি রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ

ইসহাক জুয়েল:

বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাবুগঞ্জ বাজারের উত্তর পাশের মূল সড়ক হতে পুলিশ ফাঁড়ি পর্যন্ত রাস্তাটি ক্ষমতার প্রভাব দেখিয়ে গাছ রেখে বন্ধ করে রেখেছেন ১০ নলটোলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য পনু মৃধা। পনু মেম্বার গাছের ব্যবসা করেন। বিভিন্ন জায়গা থেকে গাছ এনে রাস্তার উপরে রেখেছেন। চলাচলে রাস্তাটি প্রায় ছয় মাস ধরে বন্ধ আছে। রাস্তার পাশ দিয়ে কোনরকম মানুষ পায়ে হেঁটে চলাচল করতে পারলেও কোন প্রকারের গাড়ি চলাচল করতে পারে না।

বাবুগঞ্জ বাজারের ইজারাদার শহীদ আকন বলেন, পনু মেম্বার ক্ষমতা ব্যবহার করে রাস্তা বন্ধ করে রেখেছেন। তাকে একাধিকবার গাছ সরাতে বলার পরেও সে গাছ সরাচ্ছেন না। আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।

বাজার কমিটির সাধারণ সম্পাদক ফার্মাসিস্ট মোঃ শহিদুল ইসলাম বলেন, পনু মেম্বার গাছের ব্যবসা করেন।বিভিন্ন জায়গা থেকে গাছ কিনে এনে সরকারি রাস্তার উপরে রেখেছেন। রাস্তা দিয়ে লোক চলাচলে সমস্যা হচ্ছে। দীর্ঘ ছয় মাস ধরে গাছগুলো রাস্তার উপরে রেখেছে। বাজার কমিটি একাধিকবার বলার পরেও সে গাছ সরাচ্ছে না। বর্তমানে সে ইউপি সদস্য হওয়াতে ক্ষমতার দাপট দেখাচ্ছে।

এ বিষয়ে বাজার কমিটির সভাপতি এবং ১০ নং নলটনে ইউনিয়নের চেয়ারম্যান কেএম শফিকুজ্জামান মাহফুজ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি মেম্বারকে গাছ সরানোর জন্য নির্দেশ প্রদান করেছি কিন্তু সে আমার কথা শুনতেছে না।

ভুক্তভোগী ইউপি সদস্য পনু মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আগামি কাল গাছ সরিয়ে ফেলবো। কিন্তুু সে গাছ এখনো সরাননি।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন,ব্যক্তি গত কাজের জন্য সরকারি রাস্তা বন্দ দেয়ার কোন বিধান নেই।রাস্তা তৈরি করা হয় চলাচলের জন্য। বিষয়টি আমি আজই জানতে পেরেছি। খুব দ্রুত আমরা কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব।

এলাকাবাসীর দাবি যাতে দ্রুত গাছগুলো সরানো হয়। ভবিষ্যতে আর যাতে কেউ সরকারি রাস্তা বন্ধ করে এমন কাজ না করতে পারে প্রশাসনের কাছে আমরা এর জোড়ালো দাবী জানাই।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225