
ইসহাক জুয়েল:
বরগুনা সদর উপজেলার ৮ নং বরগুনা সদর ইউনিয়নের দক্ষিণ বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক বৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ।
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া অনুষ্ঠান। ক্রীড়া প্রতিযোগিতায় একাধিক কোমলমতি ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। ক্রীড়া অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কোমলমতি শিশুদের নিত্য পরিবেশন দেখে মুগ্ধ হন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। ছোট ছোট বাচ্চাদের নিত্য পরিবেশনা দেখে আমি মুগ্ধ হয়েছি। দক্ষিণ বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে লেখাপড়ার মান অনেক ভালো। আমি এই প্রতিষ্ঠানকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপস্থাপন করার জন্য অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকদের কে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।
দক্ষিণ বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা মনিরা অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, এটাই তার চাকরি জীবনের সর্বশেষ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার আর পাঁচ মাস চাকরি আছে। আমার চাকরি জীবনে আমি চেষ্টা করেছি সঠিকভাবে দায়িত্ব পালন করার। এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার কাছে এই প্রতিষ্ঠানের সকল অভিভাবকবৃন্দ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। অত্র প্রতিষ্ঠানে সর্বমোট ০৬ জন শিক্ষিকা আছে। বর্তমানে সর্বমোট ১৪৫ জন ছাত্র-ছাত্রী আমাদের প্রতিষ্ঠানে আছেন। আমি প্রত্যাশা করি এলাকার মানুষ যদি আমাদেরকে সহায়তা করে এবং যারা অভিভাবক আছেন তারা যদি আমাদেরকে আর একটু সহায়তা করেন তাহলে আমরা আরো ভালো কিছু করতে পারবো বলে আমি আশাবাদী।পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। বক্তব্য শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

