
বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ ২টি অভিযানে ১২১ পিচ ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বরগুনা সদর এলাকায় পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার ও এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ আলাদা দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুশীল কুমার দাস বরগুনা থানার ২নং গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় গোমস্তা সড়কের পূর্ব মাথায় তিন রাস্তার মোড়ে কবিরের বসতঘরের বিপরীত পাশে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৫ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জসিম মীর, মোঃ খলিল মীর ও মোঃ তরিকুল ইসলাম তপু তিনজনকে এবং এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার বরগুনা থানার ০৫ নং আয়লাপাতাকাটা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের কদমতলা বাজারস্থ টলঘর সংলগ্ন খলিল মাস্টারের ঘরের সামনের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১২১ (একশত একুশ) পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফিরোজ ও মোঃ জলিল নামের দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে থেকে বরগুনা থানার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার ও এসআই (নিরস্ত্র) সুশীল কুমার দাস বাদী হয়ে আলাদা দুটি মামলা দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।







Leave a Reply
You must be logged in to post a comment.