আমতলীতে পিটিয়ে স্বর্ণের চেইন ছিনতাই

হাফিজ খান, বরগুনা:

বরগুনার আমতলী উপজেলায় সালমা বেগম নামের এক নারীকে মারধর করে তার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বশির উদ্দিন রবিবার (৮ মার্চ) আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করেছেন। ঘটনা ঘটে চাওড়া ইউনিয়নের কালীবাড়ি গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায়।

মামলার বিবরণে জানা যায়, হারুন ও রশীদ দীর্ঘদিন ধরে বশির উদ্দিনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধে জড়িত ছিলেন। অভিযোগ, ওই বিরোধের জের ধরে হারুন ও রশীদ তার দুই ছেলে শামিম ও মিশাল এবং ভাই সোহেল বয়াতী নিয়ে বশির উদ্দিনের বাড়ির সামনে এসে তর্ক শুরু করে।

পরবর্তীতে তারা সালমা বেগমকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। এক পর্যায়ে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়, যার বাজারমূল্য প্রায় ১,২৫,০০০ টাকা। এছাড়াও তার হাতে থাকা একটি মোবাইল ফোনও ভাঙা হয়।

আহত স্ত্রীকে রক্ষা করতে গিয়ে বশির উদ্দিনকেও মারধরের অভিযোগ রয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে চিকিৎসাধীন।

বশির উদ্দিন বলেন, হারুন ও রশীদ অস্ত্র দেখিয়ে হুমকি দিচ্ছেন এবং স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়ে মামলা দায়ের করেছেন। তিনি আসামীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

হারুন ও রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225