বরগুনায় ৯টি গাঁজাগাছসহ চাষী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের চন্দমনি নামক এলাকা থেকে নয়টি গাঁজাগাছসহ জয় পহলান (১৭) নামের এক কিশোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১টার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয় চন্দমনি গ্রামের সত্তার পহলানের ছেলে।

উদ্ধার গাঁজাগাছগুলো ২৭, ২৫, ২৪, ২০, ১৮, ১৭, ১৩, ৯ ও ৮ ইঞ্চি উচ্চতার। গাছগুলো তার বসতঘরের পুকুর পাড়ের মাটিতে রোপন করেছিল।

জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) বিকাশ কর্মকার জানান, স্থানীয় জয় গাঁজার বীজ রোপণ করে গাছগুলো বানিয়েছেন যাতে করে পরবর্তীতে গাঁজা প্রক্রিয়াজাত করে বিক্রি করা যায়। গ্রেফতার কিশোরের বিরুদ্ধে বেতাগী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225