কুয়াকাটায় শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ

পটুয়াখালীর কুয়াকাটায় আলোচিত-সমালোচিত এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে সরকারি জমির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কুয়াকাটা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি জসিম মৃধা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও তার বিরুদ্ধে পর্যটককে মারধর করে টাকা হাতিয়ে নেওয়া, সরকারি জমিতে ঘর উত্তোলন, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য এবং সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্যসহ একাধিক অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বুধবার রাতে কুয়াকাটা পৌর এলাকার বেড়িবাঁধ সংলগ্ন ৭ নম্বর ওয়ার্ডের একটি রেইনট্রি গাছ জসিম মৃধা ও তার লোকজন কেটে সরিয়ে ফেলেন। পরে ওই গাছের কাঠ ঘর নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়ার সঙ্গেও জড়িত রয়েছেন তিনি। তবে সরকারি গাছ কাটার অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শ্রমিক দল নেতা জসিম মৃধা বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

এ বিষয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহিদুর রহমান বাবু খানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে বিষয়টি নিয়ে কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউসার হামিদ বলেন, সরকারি গাছ কেটে নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও স্থানীয়দের অভিযোগ, অতীতে সাংবাদিকদের “হলুদ সাংবাদিক” বলে অপমান করা এবং এক সাংবাদিকের ওপর হামলার ঘটনাতেও তার নাম উঠে এসেছে। এমনকি একটি হত্যা মামলার আসামি হিসেবেও তিনি অভিযুক্ত ছিলেন বলে জানা গেছে

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225