ডিজিএম এর অশালীন আচরনের প্রতিবাদে বরগুনা পল্লিবিদ্যুৎ অফিসে বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি:
পটুয়াখালী পল্লিবিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম এর কর্মচারীদের সাথে অশোভন আচরণ এবং বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছেন বরগুনা পল্লিবিদ্যুৎ অফিসের কর্মচারীগণ ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধা ৬.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত অফিস চত্ত্বরে তারা এ বিক্ষোভ প্রদর্শণ করেন।

বৃহস্পতিবার সন্ধায় পল্লিবিদ্যুৎ বরগুনা জোনাল অফিসে গিয়ে দেখা যায় অফিসের কর্মচারীগণ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শণ করেন। তারা গণমাধ্যম কর্মীদের জানান বরগুনা অফিসের ডিজিএম শেখ আঃ রহমান অফিসে কর্মরত নারী কর্মীদের সাথে বিভিন্ন সময় অশালিন আচরণ করেন এবং নানা অযুহাতে অন্যান্য স্টাফ ও গ্রাহকদের সামনেও হেনস্তা করেন। তার মানষিক নির্যাতনের শিকার হয়ে বরগুনা অফিসের বিলিং সুপারভাইজার সেলিনা ফিরোজ ষ্ট্রোক করেন। তাকে হাসপাতালে নেয়ার জন্য তার মহিলা সহকর্মীরা যেতে চাইলেও তিনি তাদেরকে যেতে অনুমতি দেননি। তার একপাশ পক্ষাঘাতগ্রস্ত হলে বরগুনা হাসপাতাল হতে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলেও তার সাথে কোন মহিলা সহকর্মী যেতে দেয়া হয়নি।

ষ্ট্রোক করা মহিলা কর্মীর অবস্থার অবনতি হলে বিকাল ৪ টায় ডিজিএম শেখ আঃ রহমান বরগুনা জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন। তার অভিযোগ ৯ এপ্রিল দুপুর ১২.৩০ মিনিটে সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মোঃ ওমর ফারুক তার উপর হামলা করেন। তবে কর্মচারীদের বক্তব্য তার উপরে কোনরূপ হামলার ঘটনা ঘটেনি। তিনি লাঞ্চের পূর্বে ঘটনার সময় বলেছেন, কিন্তু তিনি লাঞ্চের পরেও অফিস করেছেন। তাদের ধারনা জিএম আবুল কাশেমের সাথে পরামর্শ করে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডিজিএম শেখ আঃ রহমান বলেন, আমার বিরুদ্দে আনীত সকল অভিযোগ মিথ্যা। আমাকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। কারা করেছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, তা উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

এ ঘটনার জেরে পটুয়াখালী পল্লি বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আবুল কাশেম বৃহস্পতিবার বিকালে বরগুনা অফিসে আসলে অফিসের ৪৬ জন কর্মচারীর স্বাক্ষরিত একটি অভিযোগপত্র ও প্রত্যেক কর্মচারী তাদের নিজস্ব আলাদা আলাদা অভিযোগপত্র নিয়ে তার কাছে গেলে তিনি তাদের অভিযোগপত্র গ্রহণ না করে তাদেরকে রুম থেকে বের করে দেন। জিএম এর এই অমানবিক আচরনে ক্ষুব্ধ হয়ে কর্মচারীগণ অফিসের সামনে বিক্ষোভ করেন। কর্মচারীগণ গণমাধ্যম কর্মীদের অনুরোধ করেছিলেন যাতে জিএম এর সাথে তাদের কথা বলানোর ব্যবস্থা করেন কিন্তু জিএম উপস্থিত গণমাধ্যম কর্মীদের অনুরোধের পরেও নির্যাতনের শিকার কর্মীদের সাথে কোনরূপ কথা বলতে রাজি হন নি।

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোঃ আবুল কাশেম গণমাধ্যম কর্মীদের বলেন “কারো অভিযোগ থাকলে অফিসে এন্ট্রি করে জমা দিবে, সেটা আমার কাছে পৌছে যাবে। আমি তাদের অভিযোগ নিতে এখানে আসিনি, আমার অন্য কাজ আছে।” লিখিত অভিযোগ না নিয়ে তাদের ডেকে মৌখিকভাবে শোনা যায় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, “যদি মনেকরি কারো কথা শোনা দরকার তবে শোনবো।”

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225