দাকোপে প্রেমের জেরে তরুণের মৃত্যু, আত্মহত্যা নাকি প্ররোচিত হত্যা, বিচার দাবিতে বিক্ষোভ

ফাতেমা আক্তার, খুলনা: খুলনার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদ গ্রামে এক তরুণের রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রেমের সম্পর্কের জেরে অপমানিত হয়ে মিঠুন গাইন (পলাশ গাইনের ছেলে) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে এলাকাবাসীর অভিযোগ, এটি শুধুমাত্র আত্মহত্যা নয়, বরং মানসিক নিপীড়নের ফলে প্ররোচিত একটি মৃত্যু।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার প্রসাদ রায়ের কন্যা সীমান্তী রায়ের সঙ্গে মিঠুন গাইনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের জেরে মেয়ের মা প্রকাশ্যে মিঠুনকে জুতা দিয়ে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

গত ২১ এপ্রিল, মঙ্গলবার দুপুরে এ ঘটনায় অপমান ও ক্ষোভে মিঠুন গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
পরদিন ২২ এপ্রিল, বুধবার ময়নাতদন্ত শেষে মিঠুনের মরদেহ থানা থেকে গ্রামে আনা হলে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। স্বজনদের আহাজারি ও গ্রামবাসীর বেদনায় ভারী হয়ে ওঠে পরিবেশ। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ সামনে রেখে বিক্ষোভ করেন এবং এই মৃত্যুর বিচার দাবি করেন।

এলাকাবাসীর দাবি, মিঠুনের মৃত্যুর পেছনে মানসিক নিপীড়ন এবং প্ররোচনার বিষয়টি স্পষ্ট। তারা অভিযুক্ত হিসেবে মেয়ের মা শংকরী রায়ের নাম উল্লেখ করেন। ঘটনার পর তিনি আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে। এদিকে তার স্বামী প্রসাদ রায়কে এলাকাবাসী ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

ঘটনার দ্বিতীয় দিন এলাকাবাসী মানববন্ধন করে মিঠুনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বিশেষ করে নারী সমাজের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এলাকাবাসী দাকোপ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, মিঠুনের মৃত্যুর পেছনে যারা প্ররোচনা দিয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225