কক্সবাজার রেইনভিউ রিসোর্ট ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সালাম মাহমুদ, কক্সবাজার : ট্যুরিজম সেবা দেওয়ার লক্ষ্যে কক্সবাজারের রেইনভিউ রিসোর্ট ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি কক্সবাজারের রেইনভিউ রিসোর্ট সভা কক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

রেইনভিউ রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক মুকিম খান ও গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ, অর্থ সম্পাদক হাফিজ রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ বিষয়ে রেইনভিউ রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক মুকিম খান বলেন, আমাদর এই চুক্তির মাধ্যমে কক্সবাজারে রেইনভিউ রিসোর্টে গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন এর রেফারেন্সে আগত সন্মানিত পর্যটকদের এন্ট্রিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা থাকবে।

এছাড়া পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ট্যুরিজম সেক্টর এর উন্নয়ন এবং ব্যবসায়িক উন্নয়ন জোরদার করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক তকী উদ্দীন মুহাম্মদ আকরামুল্লাহ এবং রেইনভিউ রিসোর্ট এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225