হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বরগুনা পৌরসভার সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলার সভাপতি সানাউল্লাহ সানি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বরগুনা পৌরসভার দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের ঈদের আনন্দ ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
সানাউল্লাহ সানি তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন,
ঈদ-উল-আযহা আমাদের মাঝে প্রতিবছর ত্যাগের মহান আদর্শ নিয়ে হাজির হয়। এই উৎসবের মূল বাণীই হলো আত্মত্যাগ, সহমর্মিতা ও সৃষ্টিকর্তার প্রতি নিঃশর্ত আনুগত্য। পবিত্র ঈদের এই আনন্দ বরগুনা পৌরসভার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।
তিনি আরও বলেন, ধর্ম যার যার উৎসব সবার। ঈদের এই আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই ভাগাভাগি করে নিতে পারে, সেই আহ্বান জানান তিনি। বরগুনা পৌরসভার সাধারণ মানুষের পাশে সবসময় ছিলেন, আছেন এবং আগামীতেও সুখে-দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরিশেষে তিনি সবার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আবারও বরগুনা পৌরসভা বাসিকে জানান, ঈদ মোবারক।








Leave a Reply
You must be logged in to post a comment.