আয়লা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

আয়লা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের প্রথম মতবিনিময় সভা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ মে) বরগুনা সদর উপজেলার আয়লা মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ও অনুপস্থিত সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৩ সদস্যবিশিষ্ট একটি সংক্ষিপ্ত আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নিলয় আহম্মেদ সোহাগ (এসএসসি ব্যাচ-২০০৭), সদস্য সচিব হিসেবে মো: মাহবুব হোসেন (এসএসসি ব্যাচ-২০০৮) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: মশিউর রহমান নকিব খান (এসএসসি ব্যাচ-২০০৮) দায়িত্ব পেয়েছেন।

এছাড়া গঠিত আহ্বায়ক কমিটি পরবর্তীতে সদস্য সংখ্যা বৃদ্ধি করে ৭ বা ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, ১৯৯৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রতিটি ব্যাচ থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করে মোট ৩১ সদস্যের একটি কো-অর্ডিনেটর প্যানেল গঠন করা হবে। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ও কো-অর্ডিনেটর প্যানেল যৌথভাবে এসোসিয়েশনের গঠনতন্ত্র ও নীতিমালা প্রণয়ন ও অনুমোদন করবে। একইসঙ্গে আহ্বায়ক কমিটির মেয়াদকালও গঠনতন্ত্রে উল্লেখ থাকবে।

সভায় বক্তারা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ এবং বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225