মানবতার পাশে আমেরিকা যাকাত ফাউন্ডেশন: বরগুনায় গরীব-অসহায়দের মাঝে কোরবানির গোশত বিতরণ

ইসহাক জুয়েলঃ

বরগুনায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে Zakat Foundation of America।

সংগঠনটির বাংলাদেশ অফিসের উদ্যোগে জেলার সদর উপজেলাধীন গৌরীচন্না ইউনিয়নের ধুপতী, মনসাতলী, রোডপাড়া এলাকার দুইশতাধিক অসহায় পরিবারের মাঝে এ কোরবানির গোশত বিতরণ করা হয়। এসময় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সংগঠনটির স্বেচ্ছাসেবক ও কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।

আয়োজক হারুন পঞ্চায়েত বলেন, আমাদের অফিস প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় কোরবানি করে গরীব অসহায় মানুষদের মাঝে গোস্ত বিতরন করে আসছে। তারই ধারাবাহিকতায় আমরা পাচটি গরু কোরবানি করে অত্র এলাকার গরীব অসহায় দুইশতাধিক পরিবারের মাঝে এই কোরবানির গোস্ত বিতরন করছি।

বিশিষ্ট সমাজসেবক গোলাম হায়দার স্বপন বলেন, আমাদের অত্র এলাকায় এই প্রথম পাচটি গরু কোরবানি করে গরীব অসহায় মানুষদের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে। এতে করে যারা কোরবানি করতে পারেনি তারা এই গোস্ত পেয়ে তাদের পরিবার নিয়ে এক-দু বেলা ভালো খাবার খেতে পারবে। আমি অত্র যাকাত ফাউন্ডেশন ও এর কর্মকর্তা কর্মচারীদের কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশাকরি তারা ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে।

গোশত পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে এমন সহযোগিতা তাদের জন্য অনেক বড় সহায়তা। তারা বলেন আমরা কোরিবানি করতে পারিনা আমরা এই গোস্ত পেয়ে আমাদের পরিবার নিয়ে দু-বেলা ভালো খেতে পারবো। তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানান।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225