বরগুনায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি

বরগুনা জেলা প্রতিনিধিঃ

বরগুনা জেলা তথ্য অফিসের উদ্যোগে বদরখালী মৎস্যচাষী কল্যাণ সমবায় সমিতি, বাওয়ালকর, বরগুনায় সোমবার (৮ জুন ২০২৬) কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল। তিনি তাঁর বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।

প্রধান অতিথি বলেন, সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য পরিবহন সুবিধা সম্প্রসারণ, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, গুজব মোকাবিলা, যুবসমাজকে মাদকমুক্ত রাখা, নৈতিক মূল্যবোধের পুনর্জাগরণ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জেলা তথ্য কর্মকর্তা সেলিম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার।

সমাবেশে স্থানীয় কৃষক, মৎস্যচাষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, সরকারি সুযোগ-সুবিধা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শেষ পর্বে কৃষি, মৎস্য, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225