সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ঢাকা মহানগর কমিটির অভিষেক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে গতকাল শুক্রবার ৩১ জুলাই বিকেলে সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি) ঢাকা মহানগর কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. গোলাম ফারুক মজনু। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. আনোয়ারুজ্জামান আজাদ ও মো. ফজলে নেওয়াজ, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ শুভঙ্কর সেন শুভ, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আর কে রিপন, কার্যনির্বাহী সদস্য রঞ্জন লোদ রাজু এবং মোকাম্মেল হোসেন মেনন চৌধুরী।
ঢাকা মহানগর কমিটির নবনির্বাচিত সভাপতি মো. আমিরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহিলা বিষয়ক সম্পাদক নিপা আক্তার এর সঞ্চালনা অনুষ্ঠানে নবনির্বাচিত মহানগর কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক সানোয়ার খান এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান।

আলোচনা সভায় বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য বেতন-ভাতা নিশ্চিতকরণ, গণমাধ্যমকর্মীদের অধিকার সংরক্ষণ, সাংবাদিকতার গুণগত মান উন্নয়ন, নৈতিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং ভুয়া ও অপসাংবাদিকতা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. গোলাম ফারুক মজনু বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা এবং দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে সম্মিলিত সাংবাদিক পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে। তিনি সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

প্রধান আলোচক মো. জালাল উদ্দিন জুয়েল বলেন, একটি শক্তিশালী, দক্ষ ও নীতিনিষ্ঠ সাংবাদিক সমাজ গড়ে তুলতে সংগঠনের প্রতিটি সদস্যকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তিনি নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

আলোচনা শেষে নবনির্বাচিত মহানগর কমিটির সকল নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225