শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় প্রধান শিক্ষক মনিরা বেগমের বিদায় সংবর্ধনা

হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ

বরগুনার দক্ষিণ বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা মনিরা বেগম-এর দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে এক আবেগঘন অবসরকালীন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ৩০ জুলাই ২০২৬ ইং তারিখে রোজ বৃহস্পতিবার বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, সহকর্মী শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনার মাধ্যমে তাঁকে বিদায় জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু জাফর মোঃ সালেহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা জেরিনা,এটিও সারাহ সুলতানা,বিএনপি নেতা বাবুল হাওলাদার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আমতলী উপজেলা সভাপতি মোসাঃনীরু সামসুন্নাহার মিরা খান।বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিভাবকবৃন্দ, প্রাক্তন ছাত্র-ছাত্রী,বর্তমান ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকবৃন্দ।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মনিরা বেগম সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর কর্মদক্ষতা, মানবিকতা ও নেতৃত্ব বিদ্যালয়ের উন্নয়নে বিশেষ অবদান রেখেছে। তাঁর অবসর হলেও শিক্ষা ও সমাজের প্রতি তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষপর্বে বিদায়ী প্রধান শিক্ষক মনিরা বেগম সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আবেগঘন পরিবেশে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা ও ভালোবাসার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225