বরগুনায় চাচাকে দা দিয়ে কুপিয়ে জখমের অভিযোগ, পোস্ট অফিস কর্মচারী মামুনসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি:
বরগুনায় জমিতে আমন ধানের বীজ রোপণকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে একই পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় হুমায়ুন কবির নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ করা হয়েছে। আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় পোস্ট অফিসের কর্মচারী মামুনসহ চারজনকে আসামি করে বরগুনার বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩৫৪, ৩০৭ ও ৫০৬(২) ধারার উল্লেখ রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৯টার দিকে বরগুনা সদর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের বানাই এলাকায় জমিতে আমন ধানের বীজ রোপণ করতে গেলে এ ঘটনা ঘটে।

মামলার বাদী মো. ফারুক মিয়ার অভিযোগ, আসামিরা তার নিকটাত্মীয়। জমিজমা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন জমিতে ধানের বীজ রোপণ করতে গেলে আসামিরা ধারালো অস্ত্র, লোহার রড, জিআই পাইপ ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান।

অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে হুমায়ুন কবিরের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ছাড়া জিআই পাইপ দিয়ে মারধর এবং বাদীসহ অন্যদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কামড় দেওয়ার অভিযোগও করা হয়েছে। আহতদের মধ্যে একজনের মাথায় চারটি সেলাই দিতে হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয় বলে বাদী অভিযোগে উল্লেখ করেছেন।

বাদী মো. ফারুক মিয়া বলেন, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ বিষয়ে বাদী আদালতে অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ন্যায়বিচার দাবি করেছেন।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225