গৌরীচন্না ইউনিয়নে ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক গোলাম হায়দার স্বপন

জহিরুল হক, বরগুনা:

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন।

আজ (২৪ অক্টোবর) সকাল দশটায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বরগুনা ১ আসনের সংসদ সদস্য,ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ ইসলামী আন্দোলনের বরগুনা জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে পাকিস্তানি আন্দোলনের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেন। সেখানে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হিসেবে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ২নং গৌরীচন্না ইউনিয়নের সভাপতি গোলাম হায়দার স্বপন এর নাম ঘোষণা করেন।

গোলাম হায়দার স্বপনকে প্রার্থী ঘোষণার পরেই বরগুনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বরগুনায় এক আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ অলিউল্লাহ কে বরগুনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

এ বিষয়ে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ২ নং গৌরীচন্না ইউনিয়ন সভাপতি, ইসলামী আন্দোলন মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক গোলাম হায়দার স্বপন বলেন, দল আমার উপর আস্থা রেখেছে আমি আশা করি দলকে ভালো কিছু উপহার দিতে পারব। এর পাশাপাশি আমি আমার ইউনিয়নের সাধারণ জনগণকে বলবো আপনারা আমার পাশে থাকবেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সেবার জন্য আপনাদেরকে আমার কাছে আসতে হবে না। চেয়ারম্যান হিসেবে আমি আপনাদের কাছে যাব।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225