,

বরগুনার উন্নয়নে অবদান রাখতে চান বিএনপি নেতা শামীম

হাফিজুর রহমান, বরগুনা:
দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন শেষ করে দেশে এসেছেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মাওলানা শামীম। এ সময় তাকে বিমানবন্দরে একাধিক নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন।দেশে এসে তিনি বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে বলেছেন আমি বামনা বেতাগী পাথরঘাটাকে চাঁদাবাজ মুক্ত করতে চাই। কোন চাঁদাবাজের স্থান বরগুনা ২ আসনে হবে না। আমি মানুষের পাশে থেকে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র বরগুনা জেলার সাবেক যুগ্ন আহবায়ক মাওলানা শামীম বলেন, ফ্যাসিস্ট সরকারের অত্যাচার নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ ১৭ বছর আমাকে দেশের বাইরে থাকতে হয়েছিল। ফ্যাসিস্ট সরকার আমার নামে ৬৮ টি মামলা দিয়েছিল।১৬ বছর পর্যন্ত আমার পাসপোর্ট আটকিয়ে দিয়েছিল। দেশের বাইরে থাকার কারণে আমি আমার একমাত্র সন্তানকেও দেখতে পারিনি। আমার ফ্যামিলি কিডন্যাপ করে ফ্যামিলির পাসপোর্ট আটকে দিয়েছিল। আমার ফ্যামিলির উপর যথেষ্ট টরচার করেছিল আওয়ামী লীগ। যথেষ্ট ভোগান্তি তে ছিলাম।ফ্যাসিস্ট সরকারের আমলে আমি প্রবাসে থাকা সত্ত্বেও দেশের দলীয় একাধিক নেতাকর্মীদের সাথে আমি যোগাযোগ করেছি। প্রবাসে থাকাকালীন সময়ে আমি বেতাগী বামনা পাথরঘাটার জনগনের সাথে প্রায় সাত শতাধিক জুম মিটিং করেছি।বিএনপি করার কারণে দেশের তথা দেশের পক্ষে কথা বলার কারণে আমাকে হয়রানি করা হয়েছে। আমার পরিকল্পনা আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা ২ আসন বেতাগী বামনা পাথরঘাটা থেকে নির্বাচন করতে চাই। আমি যদি নির্বাচিত হতে পারি সাধারণ জনগণের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যাব। বিগত ১৭ বছরে আমার নির্বাচনী এলাকায় উন্নয়নের ভাটা হয়েছে।বিগত ফ্যাসিস্ট সরকার দেশের নির্বাচন ব্যবস্থা কে আইসিইউ তে পাঠিয়েছিল। রাজনৈতিক ব্যবস্থাকে লাইভ সাপোর্টে পাঠিয়েছিল, ইসলামিক ব্যবস্থাকে ধ্বংস করেছিল, সামাজিক অবস্থার অবক্ষয় ঘটিয়েছিল, শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছিল। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে তাহলে প্রথমে আমি এলাকার ভেরিবাধ নির্মাণ দিয়ে কাজ শুরু করব। আমি আহবান করি দেশের স্বার্থে,দলীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য।দেশে এসে দলীয় এবং আমার এলাকার অসংখ্য লোকের সাথে আমি সৌজন্য সাক্ষাৎ করেছি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225