ঈদ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা, পুরস্কার ঢাকা-কলম্বো-ঢাকা বিমান টিকেট

বিশেষ প্রতিনিধি: শ্রীলংকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে আয়োজিত ঈদ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে ঢাকা-কলম্বো-ঢাকা রুটের বিমান টিকেট।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ঈদ কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন গোলাম ফারুক মজনু, কায়সুল ইশতিয়াক এবং শুভঙ্কর সেন।

শ্রীলংকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি জানিয়েছে, বিজয়ীদের আগামী ১২ তারিখের মধ্যে নিজ নিজ বিমান টিকেট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আয়োজকরা জানান, দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়ে থাকে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225