বরগুনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম বিএনপি নেতার

হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের ডিলার বশির উল্লাহ বাসারের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম, দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়াছে। ডিলার বশির বুড়া মজুমদার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।

উপকারভোগীরা বলেন, সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে খাদ্য বান্ধব কর্মসূচি ১৫ টাকার চাল ৩০ কেজি দেয়ার কথা থাকলেও ডিলার বশির উল্লাহ বাসার আমাদেরকে ২৬ থেকে ২৭ কেজি চাল দিয়েছেন, যা সম্পূর্ণ বেআইনি। আমরা ৩০ কেজি চাল চাইতে গেলে তিনি আমাদের ক্ষমতার প্রভাব দেখিয়ে হুমকি ধামকি দিয়েছেন। এর সুষ্ঠু তদন্ত প্রশাসনের কাছে দাবি করছি।

ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল গাজী, বরগুনা জেলা যুবদলের সদস্য রাজু মৃধা চাল কম দেওয়ায় জনগণের স্বার্থে প্রতিবাদ করতে গেলে ডিলার বশির উল্লাহ বাসার তাদের উপর ক্ষিপ্ত হন।

চাল বিতরণে সরকারী নিয়োগ প্রাপ্ত ট্যাগ অফিসার মোহাম্মদ মাহাতাব মাস্টার বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম হয়েছে। আমি বন্ধ করে দিয়েছি। আমার কথা না শুনে শুক্রবার আমাকে না জানিয়ে চাল বিতরণ করেছে ডিলার বশির উল্লাহ বাসার, যা সম্পূর্ণ বেআইনি। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনিয়ম দুর্নীতির বিষয় বশিরুল্লাহ বাসারের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

চাউল বিতরণে অনিয়ম দুর্নীতির বিষয় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিব।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225