সরকার মিডিয়ার হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিলেন তরুণ নির্মাতা ইয়াসির আরাফাত

বিশেষ প্রতিনিধি: বাংলা নাটক অঙ্গনের জনপ্রিয় ও মেধাবী তরুণ নাট্য নির্মাতা মোঃ ইয়াসির আরাফাত দীর্ঘদিন ধরে ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় নাটক নির্মাণের মাধ্যমে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। এবার তিনি নতুন পরিচয়ে হাজির হয়েছেন দর্শকদের সামনে। দেশের জনপ্রিয় ও সুনামধন্য ইউটিউব চ্যানেল “সরকার মিডিয়া”-এর হেড অব প্রোগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকার মিডিয়ার প্রতিষ্ঠাতা ও স্বত্বাধিকারী সরকার সুমন। তিনি জানান, “ইয়াসির আরাফাত একজন দক্ষ, সৃজনশীল ও দূরদর্শী নির্মাতা। তার নেতৃত্বে সরকার মিডিয়া আরও বড় পরিসরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।”

ইতোমধ্যেই সরকার মিডিয়া নির্মাণ করেছে অসংখ্য জনপ্রিয় নাটক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, কুঞ্জস, বিলোপ, বেয়াদব, মোর দ্যান ফ্রেন্ড, ডার্টি পলিটিক্স, নীল অপরাজিতা, সে আমার, প্লাস সাইজ, পিশাচ, বিয়ের ডাবল সাইড ইফেক্টসহ আরও অনেক দর্শকপ্রিয় প্রযোজনা।

নবনিযুক্ত অনুষ্ঠান প্রধান মোঃ ইয়াসির আরাফাত জানান, সরকার মিডিয়া নতুনভাবে আরও বৃহৎ পরিসরে এবং আধুনিক আঙ্গিকে গুণগত মানসম্পন্ন নাটক ও কনটেন্ট নির্মাণের পরিকল্পনা করছে। বিশেষ করে আসন্ন ঈদকে কেন্দ্র করে একাধিক নতুন নাটক নির্মাণের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি।

সরকার মিডিয়ার কর্ণধার সরকার সুমন মনে করেন, ইয়াসির আরাফাতের বলিষ্ঠ নেতৃত্ব, দক্ষতা ও বুদ্ধিদীপ্ত কর্মপরিকল্পনা প্রতিষ্ঠানটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। খুব শিগগিরই নতুন নতুন নাটক ও ভিন্নধর্মী প্রযোজনার মাধ্যমে বাংলা নাটক ইন্ডাস্ট্রিতে নতুন চমক দিতে যাচ্ছে সরকার মিডিয়া, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225